জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ

জামায়াতে ইসলামীর মহা সমাবেশে
জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবে: অবাধ নির্বাচনের দাবি ও রাজনৈতিক বার্তা

ঢাকা, ১৯ জুলাই ২০২৫:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুর ২টায় শুরু হওয়া এ সমাবেশে দলটির আমির ড. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সকাল থেকেই বিপুল উপস্থিতি জামায়াত কর্মীদের

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নেতা–কর্মীদের ব্যাপক সমাগম লক্ষ করা যায়। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরপর হামদ-নাত ও ইসলামি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম পর্বের কার্যক্রম চলতে থাকে।

লঞ্চ টার্মিনাল দিয়ে সমাবেশে আসছে নেতে কর্মিরা

শুক্রবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতা–কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। আজ সকাল থেকে রাজধানীর নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে রওনা দেন হাজারো কর্মী ও সমর্থক। এমনকি মেট্রোরেলেও জামায়াতপন্থীদের ভিড় লক্ষ করা যায়। মিছিল থেকে ‘সমাবেশ সফল হোক’ স্লোগান তুলতে দেখা গেছে অনেককে।

বিরোধী দলীয় নেতাদের আমন্ত্রণ

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জানায়, তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। এসব দলের নেতারাও আজকের সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

স্বাধীনতা-উত্তর যুগে প্রথম সোহরাওয়ার্দীতে জামায়াত

জামায়াতের নেতাদের দাবি অনুযায়ী, স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি। তারা বলছে, ২০২৫ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে এ সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়োজন নতুন মাত্রা পেয়েছে

সমাবেশে মূল দাবি ও উদ্দেশ্য

জামায়াত জানিয়েছে, তাদের মূল দাবি হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা। এছাড়া দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, মূল সংস্কার বাস্তবায়ন, এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে।

এই লক্ষ্যে রেলপথ, নৌপথ ও সড়কপথে সমর্থকদের ঢাকায় আনতে পরিকল্পিত প্রস্তুতি নেয় দলটি, যাতে রাজধানীতে উল্লেখযোগ্য গণজমায়েত নিশ্চিত করা যায়।